ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে হাইওয়ে থানার ওসিসহ ৪ জনকে প্রত্যাহার

কর্তব্যে অবহেলা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ জনকে জরুরিভাবে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুন্সী শাহাব উদ্দিন জানান, প্রশাসনিক কারণে তাদেরকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে বগুড়া হাইওয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


প্রত্যাহার হওয়া ব্যক্তিরা হলেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী, এসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল আজম ও রুহুল আমিন (বেতার)।


ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই ১৭ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑